শিলিগুড়িতে আড়ম্বরের সঙ্গে পালিত হলো ফুলপাতি অনুষ্ঠান
দি নিউজ লায়ন ; মহাসপ্তমীতে তিথিতে দার্জিলিং জেলা সহ শিলিগুড়িতে আড়ম্বরের সঙ্গে পালিত হলো ফুলপাতি অনুষ্ঠান। মূলত নেপালি সমুদায়ের এই অনুষ্ঠান।
এদিন সকাল থেকেই শিলিগুড়ির হিমাল কলোনি, গুরুং বস্তি, মহকুমার নকশালবাড়ির থেকে বের হয় এই শোভাযাত্রা। সুসজ্জিত রথ নিয়ে তার সঙ্গে শোভাযাত্রায় অংশ নেয় মানুষ। ফুলপাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দশেররা প্রস্তুতি শুরু করেন পাহাড়বাসী ও নেপালি সমুদায়ের মানুষেরা।

Post a Comment